পাকস্থলীর ক্যান্সার নিয়ে সচেতন হোন | প্রথম আলো
পাকস্থলীর ক্যান্সার নিয়ে সচেতন হোন | প্রথম আলো
Page Link: পাকস্থলীর ক্যান্সার নিয়ে সচেতন হোন | প্রথম আলো
কারণ
হেলিকোব্যাক্টর পাইলোরি ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণ এই ক্যানসারের ঝুঁকি বাড়ায়। এ ছাড়া লবণাক্ত খাবার, ধোঁয়াযুক্ত বা প্রক্রিয়াজাত খাবার, নাইট্রেট, নাইট্রাইট এবং সেকেন্ডারি অ্যামাইনযুক্ত খাবার, অ্যালকোহল সেবন, তামাক ব্যবহার পাকস্থলী ক্যানসারের কারণ হিসেবে বিবেচিত। বয়স ৬০-এর বেশি; স্থূলতা; আলসার রোগের জন্য আংশিক গ্যাস্ট্রেক্টমির প্রায় ২০ বছর পর; দীর্ঘস্থায়ী গ্যাস্ট্রাইটিস বা পাকস্থলীর প্রদাহ; যাঁদের পাকস্থলীর ক্যানসারের পারিবারিক ইতিহাস আছে (যেমন বাবা-মা, ভাই-বোন, বা ছেলে-মেয়ে); পারিবারিক ক্যানসার সিনড্রোম, যেমন পারিবারিক অ্যাডেনোমেটাস পলিপোসিস; বংশগত নন-পলিপোসিস কোলোরেক্টাল ক্যানসার ও বংশগত ডিফিউজ গ্যাস্ট্রিক ক্যানসার; জিনগত পরিবর্তন; এপস্টাইন-বার ভাইরাস সংক্রমণ; পারনিসিয়াস অ্যানিমিয়া; গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ ও এ রক্তের গ্রুপসম্পন্ন ব্যক্তিদের ঝুঁকি বেশি। ধাতুশ্রমিক, খনিশ্রমিক, রাবারশ্রমিক এবং সেই সঙ্গে কাঠ বা অ্যাসবেস্টস নিয়ে কাজ করা মানুষ বেশি ঝুঁকিতে থাকেন। খুব উচ্চ মাত্রার বিকিরণের সংস্পর্শে থাকলেও পাকস্থলী ক্যানসারের ঝুঁকি বেড়ে যায়।
লক্ষণ
প্রাথমিক পর্যায়ে পাকস্থলীর ক্যানসারের সাধারণত কোনো লক্ষণ থাকে না এবং এটি শনাক্ত করা কঠিন। সাধারণত ক্যানসার ছড়িয়ে পড়ার পর লক্ষণগুলো শুরু হয়। প্রাথমিক পর্যায়ে যে লক্ষণগুলো দেখা দিতে পারে—বদহজম ও পেটে অস্বস্তি; খাওয়ার পর পেট ফুলে যাওয়া; বমি বমি ভাব; ক্ষুধামান্দ্য; অম্বল বা বুক জ্বালাপোড়া করা ইত্যাদি। আরও অ্যাডভান্সড স্টেজে প্রাথমিক পর্যায়ের লক্ষণগুলোর সঙ্গে আরও কিছু উপসর্গ দেখা দিতে পারে। এর মধ্যে আছে মলের সঙ্গে রক্ত যাওয়া বা কালো পায়খানা হওয়া; বমি; ওজন হ্রাস; পেটব্যথা; জন্ডিস (চোখ ও ত্বক হলুদ হয়ে যাওয়া); পেটে পানি জমা।
চিকিৎসা
চিকিৎসা নির্ভর করে ক্যানসারের স্টেজের ওপর। অবস্থা বুঝে অস্ত্রোপচার (টিউমারের অবস্থান ভেদে পাকস্থলীর কিছু অংশ বা পুরোটা অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা), কেমোথেরাপি, রেডিওথেরাপিও টার্গেটেড ড্রাগ থেরাপি দেওয়া হয়। কেমোথেরাপি সাধারণত সার্জারির পর দেওয়া হয়। কিন্তু কখনো কখনো সার্জারির আগেও দেওয়া হয়।
করণীয়
যেহেতু এটা খারাপ ধরনের ক্যানসার, তাই প্রতিরোধে সচেতনতা বেশি দরকার। এ ব্যাপারে করণীয় হলো ধূমপান পরিহার করা; এইচ পাইলোরি ইনফেকশন থাকলে তা নির্মূল করা; খাদ্যাভ্যাসের ইতিবাচক পরিবর্তন; ওজন নিয়ন্ত্রণে রাখা; নিয়মিত ব্যায়াম করা; মদ্যপান পরিহার করা; অ্যাসপিরিন বা অন্যান্য এনএসএআইডিএস-জাতীয় ওষুধ, যেমন আইবুপ্রফেন অথবা ন্যাপ্রকজেন সোডিয়াম-জাতীয় ওষুধ বিনা পরামর্শে সেবন না করা।
ডা. মো. একরামুল হক জোয়ার্দ্দার, ক্যানসার সার্জারি বিশেষজ্ঞ, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা
About Doctor Dr. Md. Ekramul Haque Joarder
Name: Dr. Md. Ekramul Haque Joarder
Qualification: MBBS, MS (Surgical Oncology), FICS (USA)
BCS (Health), CCD (BIRDEM)
General & Laparoscopic Surgeon
National Institute of Cancer Research & Hospital ( NICRH), Dhaka
Experience: 18 Years of Experience Overall
EXPERIENCE & TRAINING
- He has successfully completed Certified Course on Diabetology (CCD) from BIRDEM in 2010
- Completed the Foundation Training Course (Administrative) as part of the Government Services (46th Batch of RDA, Bogra)
- July 2009 to December 2010 : Resident, Department of Surgery, Under Prof Dr. Mazharul Haque Khan, BIRDER Hospital, Dhaka
- January 2011 to June 2011: House Officer, Department of Urology, Under Prof Mirza Mahbubul Haque, BIRDER Hospital, Dhaka
- July 2011 to December 2011: Resident, Department of Casualty Surgery, Dhaka Medical College Hospital, Dhaka.
- January 2012 to June 2012 : Resident, Department of General Surgery, Dhaka Medical College Hospital, Dhaka.
- June 2012 to July 2013: FCPS Course in BSMMU, Under Prof. Syed Serajul Karim, Chairman Department of Surgery
- 2013 to February 2016 : Assistant Surgeon, UHC, Damurhuda, Chuadanga.
- March 2016 to February 2021: Resident Phase-A & Phase-B, Department of Surgical Oncology, National Institute of Cancer Research and Hospital, Mohakhali, Dhaka.
PROFESSIONAL AFFILIATIONS :
- Life Member of Society of Surgeons of Bangladesh (SOSB)
- Life member of Society of Surgical Oncologist of Bangladesh (SSOB)
- Life Member of Society of Endo-Laparoscopic of Surgeons of Bangladesh (SELSB)
- Member of Bangladesh Medical Association(BMA)
PROFESSIONAL SKILLS:
a) Abdominal Surgery:
Gastrointestinal: Gasterctomy both partial and total, Gastrojejunostomoy, Repair of perforations, Appendisectomy, Inguinal/Parietal/Incisional Hernias with or without mesh, Resection and anastomoses of the Intestine/Colon, Spleenectomy.
Colorectal: Hemorrhoidectomy (Manual and with PPH Staplers – Longo), Internal Sphincteectomy for Anal Fissures, Excision of Complicated Fistulas, Anterior resection, abdomino perineal excision of rectum (APER)
Hepatobiliary: Open/ Laparoscopic Colesystectomy, Choledocholithotomy. Radical Cholecystectomy, Whipple’s procedure
b) Breast Surgery: Breast Surgery – Modified Radical Mastectomy (MRM), Total/Radical Mastectomy, Oncoplastic Breast surgery with SLNB, Breast conserving surgery(BCS), Lumpectomy, Core biopsy.
c) Urological Surgery: Kidney tumor, Testicular tumor and penile cancer
d) Skin Cancer: Squamous cell carcinoma(SCC), Basal cell carcinoma(BCC) and Malignant Melanoma(MM)
e) Laparoscopic Surgey: Appendicectomy, Cholecystectomy, Hemicolectomy, Excision of Cyst and Tumor, Hernia repair and vericocele operation
Award: Best Young Presenter Award, 2012
Popular Diagnostic Centre Ltd. | Shyamoli Branch
22/7 A S M Nuruzzaman Road, Block-B, Babor Road, Mohammadpur, Dhaka-1207
CHUADANGA CHAMBER:
Care & Cure Medical Services
Hospital Road, Chuadanga
