Dr. Md. Ekramul Haque Joarder

পাকস্থলী ক্যান্সার অনেক ধরনের | দেশ রূপান্তর

পাকস্থলীর ক্যানসার সাধারণত গ্যাস্ট্রিক ক্যানসার নামেও পরিচিত। পাকস্থলীর ক্যানসার পেটের যে কোনো অংশে হতে পারে। পাকস্থলীর ক্যানসার পেটের যে কোনো অংশ থেকে শুরু হয়ে লিভার, ফুসফুস এবং হাড়ের মতো শরীরের অন্য অঙ্গগুলোতে ছড়িয়ে পড়তে পারে। ক্যানসারগুলো বছরের পর বছর ধরে ধীরে ধীরে বাড়ে। পাকস্থলী ক্যানসারের কয়েকটি ধরন আছে- 

অ্যাডিনোকার্সিনোমাস: পাকস্থলীর ভেতরের আস্তরণের গ্রন্থি কোষ থেকে বিকশিত হয়। যদি মানুষের গ্যাস্ট্রিক ক্যানসার ধরা পড়ে, তাহলে তাকে অ্যাডেনোকার্সিনোমাস বলা হয়। 

গ্যাস্ট্রোইনটেস্টাইনাল স্ট্রোমাল টিউমার: এ ধরনের ক্যানসার পেটের দেয়াল থেকে শুরু হয়, তারপর শরীরের অন্যান্য অংশে টিউমার ছড়িয়ে পড়তে থাকে। জিআইএসটি শরীরের পাচক ট্র্যাকের যে কোনো জায়গায় শুরু হতে পারে, তবে বেশির ভাগ ক্ষেত্রে এটি পেটে শুরু হয়। লিম্ফোমাস: লিম্ফোমাস শুরু হয় লিম্ফোসাইটের কোষে, যা ইমিউন সিস্টেম গঠন করে। লিম্ফোমাস সাধারণত শরীরের অন্যান্য অংশে শুরু হয়, কিন্তু কিছু ক্ষেত্রে এটি পেটে শুরু হয় বলে জানা যায়। 

কারণ ও লক্ষণ: পাকস্থলীর ক্যানসার শুরু হয় যখন পাকস্থলীর টিস্যু তৈরির কোষের DNA-তে পরিবর্তন ঘটে। মিউটেশনের কারণে ডিএনএ কোষকে দ্রুত বাড়তে শুরু করে। এই কোষগুলো একত্রিত হয় টিউমার সৃষ্টি হয়। কোষের এই বৃদ্ধি শরীরের অন্যান্য অঙ্গেও ছড়িয়ে পড়তে পারে। 

উপসর্গ: সারাক্ষণ গ্যাসের ভাব, বমি বমি ভাব হওয়া। ক্ষুধামান্দ্য, বদহজম, পেট ব্যথা, মলের মধ্যে রক্ত যাওয়া। ওজন হ্রাস পায়। গিলতে অসুবিধা বোধ করা। পেট ফুলে যাওয়া। হলুদ রঙের ত্বক ও চোখ।

প্রতিকার: ওজন কমানো। খাবারে লবণের পরিমাণ কমিয়ে দেওয়া। ধূমপান ত্যাগ। ফল এবং সবজি খাওয়া। পাকস্থলীর ক্যানসারের বিকাশের কোনো লক্ষণ ও উপসর্গ হওয়া মাত্র চিকিৎসকের কাছে যেতে হবে। 

ডা. মো. একরামুল হক জোয়াদ্দার
ল্যাপারোস্কোপিক ও ক্যানসার সার্জারি বিশেষজ্ঞ
জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল।
চেম্বার: পপুলার ডায়াগনস্টিক সেন্টার লি..
শ্যামলী, ঢাকা। ফোন: ০৯৬১৩৭৮৭৮০৬

About Dr. Md. Ekramul Haque Joarder

Qualification: MBBS, MS (Surgical Oncology), FICS (USA)

BCS (Health), CCD (BIRDEM)

General & Laparoscopic Surgeon

National Institute of Cancer Research & Hospital ( NICRH), Dhaka

Experience: 18 Years of Experience Overall

Award: Best Young Presenter Award, 2012

DHAKA CHAMBER:

Popular Diagnostic Centre Ltd. | Shyamoli Branch

22/7 A S M Nuruzzaman Road, Block-B, Babor Road, Mohammadpur, Dhaka-1207

CHUADANGA CHAMBER:

Care & Cure Medical Services

Hospital Road, Chuadanga